ডুপ্লিকেট (দ্বিনকল) সার্টিফিকেট উত্তোলন

সার্টিফিকেট হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে ডুপ্লিকেট বা দ্বিনকল সার্টিফিকেট উত্তোলনের বিস্তারিত নিয়মাবলি ও প্রয়োজনীয় ডকুমেন্টস।

ডুপ্লিকেট বা দ্বিনকল সার্টিফিকেট কী?

সার্টিফিকেট হারিয়ে গেলে সেটি পুনরায় উত্তোলন করার প্রক্রিয়াকে ডুপ্লিকেট বা দ্বিনকল সার্টিফিকেট বলা হয়। এই প্রক্রিয়ায় আবেদনের পূর্বে আপনাকে প্রথমে থানায় একটি জিডি (General Diary) করতে হবে এবং এরপর জাতীয় বা স্থানীয় পত্রিকায় একটি বিজ্ঞাপন দিতে হবে। সম্পূর্ণ প্রসেসিং শেষে অনলাইনে আবেদন করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

দ্বিনকল সার্টিফিকেট উত্তোলনের ক্ষেত্রে অনলাইনে আবেদনের সময় নিচের ডকুমেন্টসগুলো অবশ্যই প্রয়োজন হবে:

গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

আমি রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ড সবগুলাই হারিয়ে ফেলেছি। এখন আমি কি ডুপ্লিকেট সার্টিফিকেট উত্তোলন করতে পারবো?

না। যদি আপনি আপনার রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ডসহ সব ডকুমেন্টস হারিয়ে ফেলেন, তবে আপনি সরাসরি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাকে প্রথমে পর্যায়ক্রমে আপনার রেজিস্ট্রেশন কার্ড এবং এডমিট কার্ড উত্তোলন করতে হবে। ওই ডকুমেন্টসগুলো হাতে পাওয়ার পরেই কেবল আপনি ডুপ্লিকেট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন।