জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনার প্রয়োজনীয় একাডেমিক ডকুমেন্টস সঠিক নিয়মে সত্যায়িত বা এটেস্টেশন করার বিস্তারিত তথ্য।
এটেস্টেশন বা সত্যায়ন হলো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনার ইস্যুকৃত ডকুমেন্টস (যেমন- সার্টিফিকেট, মার্কশিট ইত্যাদি) সঠিক ও নির্ভুল বলে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক সিল ও স্বাক্ষর দিয়ে প্রত্যয়ন করা। এর মাধ্যমে আপনার ডকুমেন্টসগুলোর সত্যতা যাচাই করা হয়।
এটি সম্পূর্ণ আপনার প্রয়োজনের ওপর নির্ভর করে। আপনার ইচ্ছানুসারেই আপনি ডকুমেন্টস সত্যায়িত করতে পারবেন।
আপনার মূল কাগজপত্রের ফটোকপিতে সিল ও স্বাক্ষর দেওয়া হবে।
সরাসরি আপনার অরিজিনাল সনদের ওপর সিল ও স্বাক্ষর দেওয়া হবে।
বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন, বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম, ইমিগ্রেশন, বিভিন্ন বিদেশী সংস্থায় চাকরি অথবা WES, ECA এর মতো ইভালুয়েশনের ক্ষেত্রে অরিজিনাল বা ফটোকপি ডকুমেন্টস সত্যায়ন বা এটেস্টেশনের প্রয়োজন হয়।
হ্যাঁ, আপনি চাইলে একসাথে একাধিক ডকুমেন্টস সত্যায়ন বা এটেস্টেশন করতে পারেন। তবে এক্ষেত্রে যতগুলো ডকুমেন্টস সত্যায়ন করবেন, ততটি ডকুমেন্টস এর জন্য আলাদাভাবে ৪০০ টাকা করে ব্যাংক ড্রাফট যুক্ত হবে (যেমন: ২টি ডকুমেন্টস হলে ৮০০ টাকা)।