জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলনের জন্য প্রয়োজনীয় সকল তথ্য, নিয়মাবলি ও ফি নিচে বিস্তারিত দেওয়া হলো।
একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলনের জন্য আবেদনের সময় নিচের ডকুমেন্টসগুলো প্রস্তুত রাখতে হবে:
একাডেমিক ট্রান্সক্রিপ্ট হলো একজন শিক্ষার্থীর সম্পূর্ণ শিক্ষাবর্ষের (সকল ইয়ারের) বিষয়ভিত্তিক প্রাপ্ত গ্রেড ও সিজিপিএ (CGPA) এর একত্রিত বা সমন্বিত একটি অফিশিয়াল ফলাফলপত্র।
বিদেশে উচ্চশিক্ষার আবেদন (স্কলারশিপ), ভালো কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি এবং ডব্লিউইএস (WES) বা ইসিএ (ECA) ইভ্যালুয়েশনের ক্ষেত্রে আলাদা মার্কশিটের বদলে একত্রিত ট্রান্সক্রিপ্টের প্রয়োজন হয়।
ট্রান্সক্রিপ্ট তোলার জন্য সকল বর্ষের এডমিট কার্ড বাধ্যতামূলক। কোনো কার্ড হারিয়ে গেলে প্রথমে ডুপ্লিকেট এডমিট কার্ড উত্তোলনের আবেদন করতে হবে। বিস্তারিত প্রসেস জানতে আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারেন।
আপনি অনলাইনে আবেদন করার সময় আমাদের পোর্টালে সরাসরি বিকাশ, নগদ, রকেট বা ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এছাড়াও চাইলে সরাসরি ব্যাংকে গিয়েও সরকারি ফি জমা দেওয়ার সুযোগ রয়েছে।