সকল ডকুমেন্টস সংশোধন (Correction)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড, মার্কশিট ও সার্টিফিকেট সংশোধনের সম্পূর্ণ প্রক্রিয়া ও প্রয়োজনীয় তথ্যাবলি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশোধন প্রক্রিয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতিটি ডকুমেন্টস আলাদাভাবে এবং ধারাবাহিকভাবে সংশোধন করতে হয়। সরাসরি সার্টিফিকেট সংশোধন করা যায় না। নিচে এর সঠিক ধাপ দেওয়া হলো:

১. রেজিস্ট্রেশন কার্ড ২. এডমিট কার্ড ৩. সার্টিফিকেট ও মার্কশিট ৪. ডাটা / অনলাইন কারেকশন

প্রয়োজনীয় ডকুমেন্টস (Requirements)

যেকোনো ডকুমেন্টস সংশোধনের আবেদনের সময় নিচের কাগজগুলো অবশ্যই প্রয়োজন হবে:

সংশোধন সংক্রান্ত সাধারণ প্রশ্নোত্তর

সংশোধন প্রক্রিয়াটি কীভাবে কাজ করে?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, একসাথে সব সংশোধন করা যায় না। প্রথমে আপনার রেজিস্ট্রেশন কার্ড, এরপর এডমিট কার্ড এবং সর্বশেষ সার্টিফিকেট ও মার্কশিট পর্যায়ক্রমে সংশোধন করতে হয়। সব কাজ সম্পন্ন হলে ডাটা বা অনলাইন কারেকশন করতে হয়।

প্রতিটি ডকুমেন্টস সংশোধনে কত ফি লাগে?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, প্রতিটি ডকুমেন্টস (যেমন: শুধু রেজিস্ট্রেশন কার্ড বা শুধু এডমিট কার্ড) আলাদাভাবে সংশোধনের জন্য ব্যাংক ড্রাফট বাবদ ৭০৭ টাকা জমা দিতে হয়।